তারাকান্দায় বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বুধবার উপজেলা বিএনপির আয়োজনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, আব্দুল হালিম, শামিম তালুকদার, ইবনে কাশেম মাস্টার, রাকিব তালুকদার, শহিদুল ইসলাম মণ্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন, যুবদল নেতা আজহারুল ইসলাম মণ্ডল, ফরিদ আহমেদ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমুখ।
পরে দলীয় কার্যালয়ে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights