তারাকান্দায় ৩ মাদক কারবারি আটক
ফুলপুর প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তারাকান্দা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এই তিন মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তারাকান্দা থানার এসআই আব্দুল মালেক, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করে। আটককৃতরা হলো- উপজেলার কুরকুচিকান্দা গ্রামের আকাম উদ্দিন (২৫), তিলাটিয়া গ্রামের রফিকুল ইসলাম রবি (৫২) ও মাঝিয়ালী গ্রামের আসলাম (২৮)।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, আটক ৩ মাদক কারবারির নামে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। এরপর তাদেরকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
