তারাকান্দায় ৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৫

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আরও ৩ আসামিকে আটক করা হয়।

শনিবার রাতে উপজেলার সিংহের কান্দা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোহন মিয়া (২৬) ও মোস্তফাকে আটক করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ুন কবির, রফিকুল ইসলাম ও আবু তালেবকে আটক করা হয়। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেলের দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এসআই কুমোদ লাল। এসময় এএসআই সুজন ও এএসআই শমসের তার সাথে ছিলেন। মাদক কারবারি মোহন মিয়া (২৬) উপজেলার সিংহের কান্দা গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র ও মোস্তফা কলহরি গ্রামের আ: ছালামের পুত্র। আর সিআর ওয়ারেন্টভূক্ত আসামি হুমায়ুন কবির, রফিকুল ইসলাম ও আবু তালেব তিনজনই সানুড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।

এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদেরকে আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, তারাকান্দা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights