তারেক রহমানকে অভিনন্দন জানা‌লেন মালদ্বীপের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ে বিএনপির চেয়া‌রম্যান তারেক রহমানকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

শুক্রবার সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে এক পো‌স্টে এ অভিনন্দন জানান তি‌নি।

মালদ্বীপের প্রেসিডেন্ট ব‌লেন, ‘আমি আমার উষ্ণ শুভেচ্ছা জানাই এবং মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও অগ্রসর ও গভীর করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। আমি আত্মবিশ্বাসী যে, আমাদের অংশীদারিত্ব সামনের বছরগুলোতে আরও সু‌যোগ বাড়া‌নোর পাশাপা‌শি শ‌ক্তিশালী কর‌বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights