তারেক রহমানকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে জামায়াত আমির

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন ডা. শফিকুর রহমান।

কার্যালয়ে পৌঁছে জামায়াত আমির শফিকুর রহমান প্রথমেই প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি কার্যালয়ের তৃতীয় তলায় যান এবং তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান দীর্ঘ সময় তারেক রহমানের পাশে অবস্থান করেন এবং মাতৃহারা শোকে মুহ্যমান তারেক রহমানকে গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান।

সাক্ষাৎকালে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াত আমিরের সাথে প্রতিনিধি দলে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights