তারেক রহমান খালাস পাওয়ায় বোয়ালমারীতে আনন্দ মিছিল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বেকসুর খালাস পাওয়ায় ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

রবিবার সন্ধ্যায় বোয়ালমারী ওয়াবদা মোড়স্থ উপজেলা বিএনপি কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে আনন্দ মিছিলটি পৌরসদর বাজার প্রদক্ষিণ করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন শামসুদ্দিন মিয়া ঝুনু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, কাউন্সিলর ফরিদ আহমেদ, কাউন্সিলর শেখ আতিকুল আলী, কাউন্সিলর শেখ আজিজুল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, নাজিমুদ্দিন মিয়া মিলু, মো. জাকির হোসেন চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মো. কামাল হোসেন, জাসাসের সাবেক সভাপতি শাহিন আনোয়ার, সালেহ আহমেদ রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights