তালায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলার শুভাশুনি এলাকার একটি জমির পাশের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকালে তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের সুভাষিনী মধ্যপাড়া গ্রামের আবুল কালাম আজাদ মোড়লের জমির পাশে ডোবায় ভাসমান অবস্তায় লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে
পানির মধ্যে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights