তাসকিন-রানার তোপে বিপর্যয়ে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
তাসকিন আহমেদ ও নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ওয়ানডেতে শুরুতেই চাপে পড়ে গেছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে।

ইনিংসের ১৫ ওভারও পূর্ণ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ১৫.৩ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৪৭ রান।

সপ্তম ওভারে প্রথম ধাক্কা দেয় বাংলাদেশ। মিড অফে বল পাঠিয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন বেন কারান। মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে ভাঙে ৩৬ রানের উদ্বোধনী জুটি।

পরের ওভারেই জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। প্রথমে ২৪ বলে ১৭ রান করা ব্রায়ান বেনেট ক্যাচ তুলে দিয়ে ফেরেন, এরপর এক বল পরই গোল্ডেন ডাকের শিকার হন ক্রেইগ আরভিন।

জিম্বাবুয়ের ব্যাটিং ধস আরও বাড়ান নাহিদ রানা। ১২ বলে ১ রান করা সিকান্দার রাজাকে উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এক ওভার পর আবারও উইকেট পান নাহিদ, এবার তার শিকার হন ওয়েসলি মাধেবেরে, তিনি ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights