তিউনিসিয়ায় আটকে পড়েছেন ৩২ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

তিউনিসিয়ার বিভিন্ন শহরে ৩২ জন বাংলাদেশি আটকে পড়েছেন। তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ত্রিপলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ‘তিউনিসিয়ার বিভিন্ন শহরে আটকে পড়া ৩২ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে তাদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করেছে দূতাবাস। তাদের আউটপাসগুলো আইওএম তিউনিসিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে দূতাবাসের প্রতিনিধি তাদের সাথে সাক্ষাৎ করে বুধবার (২৩ এপ্রিল) ২১ জনকে প্রাথমিকভাবে দেশে পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেছে। বাকিদের দ্রুততার সঙ্গে দেশে ফেরত পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

এ ছাড়া জানবুদা শহরে আটক ২ বাংলাদেশিকে মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় আদালতে প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়েছে দূতাবাস এবং শিগগিরই তারা মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights