তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

দুর্দান্ত শুরুটা ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পরে দলটি। প্রথম তিন ওভারে ৩১ রান তোলা অজিরা আচমকা ব্যাটিং বিপর্যয়ে পড়েন।

ম্যাচের তৃতীয় ওভারে নাসুমের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন ওপেনার জশ ইংলিস। রিভিউ নিয়ে নিজের উইকেটটা বাঁচাতে পারেননি তিনি। আউট হওয়ার আগে তিনি করেছেন ৬ বলে ১১।

পরের ওভারেই কুপার কনোলিকে ফেরান নাহিদ রানা। স্লিপে দাঁড়ানো অবিশ্বাস্য ক্যাচ তালুবন্দী করেছেন। নাহিদ রানার পর উইকেট পেলেন মোস্তাফিজ। ফিরিয়েছেন মিচেল মার্শকে। ১৯ বলে ২০ রান করে ফিরেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। বর্তমানে তিন উইকেট হারিয়ে সাত ওভারে অস্ট্রেলিয়ারি সংগ্রহ ৫২ রান।

এর আগে, চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেট হারিয়েছে অজিরা। আগে ব্যাট করে ১৩১ রানের বেশি নিতে পারেনি বাংলাদেশ। জবাবে ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় মিচেল মার্শের দল। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights