তিন দফা দাবিতে দক্ষিণবঙ্গ অচলের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহণ ব্যবস্থা নিশ্চিতের দাবিতে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে তাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ বা আশ্বাস দেওয়া হয়নি। যদি অবিলম্বে তাদের দাবি পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে দক্ষিণাঞ্চল অচলের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষার্থী ভূমিকা সরকার, মোশাররফ হোসেন, আশিক আহমেদ, অমিও মন্ডল, রাকিব আহমেদ, মৃৃত্যুঞ্জয় রায়, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
