তিন দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

অনলাইন ডেস্ক
তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। সোমবার সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা দেন।

কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ।

তিনদিনের কর্মসূচি ঘোষণা করে এক বিবৃতিতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‌‘জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি।’
‘ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights