তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিটন হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিবেশীরা।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন ওই গ্রামের আজিজুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় সময় ওই গ্রামের মজনু মিয়ার জমির মাসকালাই ক্ষেত তছরূপ করে প্রতিবেশী মালেক মিয়া। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফেরার পথে মজনুর সাথে মালেকের হাতাহাতি হয়। খবর পেয়ে তার চাচাতো ভাই লিটন এগিয়ে গিয়ে বাঁধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে মালেক ও তার লোকজন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় লিটনকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মালেক ও তার পরিবারের লোকজন।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত যারা তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights