তুরস্কে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার তুর‌স্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁ‌কে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সামাজিক মাধ্যম এক্স হ‍্যান্ডেলে ইসহাক দার জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। বৈঠকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সম্পর্ক সহজতর করা নিয়েও আলোচনা হয়েছে।

ইসহাক দার বলেন, আঞ্চলিক ঘটনাবলি বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে পাকিস্তানের ভূমিকাসহ আঞ্চলিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেছি। প্রত‍্যাশা করছি, আগামীতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক অব্যাহত থাকবে।

সাক্ষা‌তে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights