তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ানোর শঙ্কা : জাতিসংঘ

অনলাইন ডেস্ক

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে তুরস্কে মারা গেছেন ২৪ হাজার ৬১৭ জন। আর সিরিয়ায় ৩ হাজার ৫৭৫ জন। তবে দুটিতে মৃতের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ অথবা তারচেয়ে বেড়ে যাবে।

শনিবার জাতিসংঘ ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস এ কথা বলেছেন।

শনিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস শহরে যান তিনি। এটি গত সোমবারের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল ছিল।
স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, আমি মনে করি সঠিক হিসাব দেয়া কঠিন। তবে আমি নিশ্চিত এটি দ্বিগুণ কিংবা তারচেয়ে বেশি হবে।

তিনি আরো বলেছেন, আমরা প্রকৃতপক্ষে মৃতের সংখ্যা গণনা শুরু করিনি।

এদিকে কর্মকর্তা এবং হাসপাতাল সূত্রে বলা হয়েছে, তুরস্কে ২৪,৬১৭ এবং সিরিয়ায় ৩,৫৭৫ জন মারা গেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯১ জন।

হিমশীতল আবওহায়া উপেক্ষা করে হাজার হাজার উদ্ধারকর্মী এখনও তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে গৃহহারা লাখ লাখ লোক অবর্ণনীয় অবস্থায় রয়েছে। তাদের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, তুরস্ক ও সিরিয়ায় অন্তত আট লাখ ৭০ হাজার লোকের জরুরি ত্রাণ প্রয়োজন। কেবলমাত্র সিরিয়ায় ৫৩ লাখ লোক গৃহহীন হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে শক্তিশালী এই ভূমিকম্পে দুই কোটি ৬০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে তুরস্কের উদ্ধারকর্মীরা ভূমিকম্পের ১২৯ ঘণ্টা পর পাঁচ সদস্যের একটি পরিবারকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করেছেন। গাজিয়ানতেপ প্রদেশের নুরদাগ শহর থেকে তাদের উদ্ধার করা হয়।

সূত্র : আল-আরাবিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights