তুরাগে নোয়াখালী জেলা যুবলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর তুরাগ এলাকা থেকে নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে তুরাগ থানার দিয়াবাড়ী বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানা সূত্রে জানা যায়, গ্রেফতার মাসুদুর রহমান শিপন নিষিদ্ধ সংগঠন নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন। তার বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থানা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় বিভিন্ন অপরাধে মোট তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights