তেজগাঁওয়ে অটোরিকশাচাপায় কন্যাশিশু নিহত

অনলাইন ডেস্ক

শিশুটির বাবা ভ্যানচালক নাজিম মিয়া বলেন, বিকেলে বাসা থেকে কাজে বের হচ্ছিলাম। ওই সময় মেয়ে নওরিন বায়না ধরে সেও বাইরে যাবে। তখন আমি, নওরিন, তার মা শিরিনা বেগম ও ছোট ছেলে সজীবকে নিয়ে হাঁটতে বের হই। হঠাৎ আমার হাত থেকে নওরিন ছুটে সামনে এগিয়ে যায়। সেই সময় দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা নওরিনকে চাপা দেয়। চাপা খেয়ে নওরিন রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এরপর সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights