তেজগাঁওয়ে এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে নিখোঁজের এক সপ্তাহ পর মো. চাঁন মিয়া তালুকদার (৬৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯৯৯-এ কল পেয়ে সোমবার (১৩ মে) সকালে নাবিস্কোতে একটি মসজিদের কাছে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর দেড়টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ শুনে মৃতের ছেলে হোসেন মোহাম্মদ দেলোয়ার ঢামেক হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, গত সোমবার (৬ মে) সকালে তার বাবা বাসা থেকে বের হন, এরপর আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরদিন মঙ্গলবার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

দেলোয়ার জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তারা তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় নিজেদের বাড়িতে পরিবারসহ বসবাস করতেন। চাঁন মিয়ার বাবার নাম ছিল মৃত দলিল উদ্দিন তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights