তেজগাঁওয়ে বাসে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৮টা ২০ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এর আগে দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights