তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বড় বিস্ফোরণের শব্দ এবং আগুনের বিশাল কুণ্ডলী দেখা গেছে।

স্থানীয় সময় বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন গণমাধ্যম সিএনএন পোস্ট করা এক ভিডিওতে বিস্ফোরণের শব্দ এবং আগুনের বিশাল কুণ্ডলী দেখা গেছে।

তেহরানে এমন এক সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটল যখন ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার ভোরে তেহরানে নতুন দফায় হামলা শুরুর কথা জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের দিক থেকে বড় বিস্ফোরণের শব্দ ও দৃশ্য সংবলিত একটি ভিডিওর ভৌগোলিক অবস্থান শনাক্ত করেছে সিএনএন। ওই ভিডিওতে বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগুনের বিশাল কুণ্ডলী দেখা যায়।

সূত্র : সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights