তেহরানের হুঁশিয়ারির পর নাগরিকদের সতর্ক করলো আমিরাত
অনলাইন ডেস্ক
ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পর পূর্ববর্তী সতর্কবার্তার পর সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের মোবাইলে সতর্কবার্তা পাঠিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে দেশের পরিস্থিতি বর্তমানে নিরাপদ রয়েছে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে বাসিন্দাদের সহযোগিতার জন্য ধন্যবাদ এবং জনসাধারণকে আশ্বস্ত করা হয়েছে, এখন থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করা যাবে।
এর আগে স্থানীয় সময় সকাল ৭টা বেজে ২ মিনিটের এক আপডেটে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দেশের বিভিন্ন অংশে শোনা শব্দগুলো ভূমিতে কোনো আঘাতের কারণে নয়, বরং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন আকাশযান প্রতিহত করার ফলেই হয়েছিল। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ কার্যকর রয়েছে এবং জাতীয় আকাশসীমা রক্ষায় নিয়োজিত আছে।
এর আগে রাতে একটি প্রাথমিক সতর্কবার্তায় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধেয়ে আসা আকাশপথে হুমকির বিরুদ্ধে সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে এবং কিছু এলাকায় শোনা শব্দগুলো ছিল বাধা প্রদান অভিযানের ফল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর আত্মরক্ষার্থে মধ্যপ্রাচ্যেজুড়ে ওয়াশিংটনের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) মার্কিন বাহিনী ও ঘাঁটির কাছাকাছি এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
