থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ততায় কাটালেন আইজিপি

বাসস:

থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তঃদেশীয় অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ততায় কাটিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে’ অংশ নেন তিনি। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করেন আইজিপি।

রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর আয়োজনে দুই দিনব্যাপী (২০-২১ জুলাই) এ সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে।

সম্মেলনে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০টি দেশের পুলিশ প্রধানসহ মোট ১০৯ জন প্রতিনিধি অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights