থানচিতে নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু রাজা পাথর এলাকার সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ সদস্যের একটি পর্যটক দল তিন্দু বাজারের এক গাইডের সহায়তা নিয়ে দুটি ইঞ্জিনচালিত নৌকায় করে সাওদাং পাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। একটি নৌকা সাওদাং পাড়ায় পৌঁছাতে পারলেও অন্য নৌকা রাজা পাথর নামক এলাকায় সাঙ্গু নদীর স্রোতে ডুবে যায়। এ সময় নৌকার অন্য সদস্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও নাহিয়ান ইসলাম (২৬) নামে এক পর্যটক পানির স্রোতে ভেসে যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের থানচি স্টেশন অফিসার রহিদুর রহমান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights