থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, গ্রেফতার ১

ফেনী প্রতিনিধি

ফেনী থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শহরের শাহীন একাডেমি এলাকায় পিস্তলটি বিক্রি করার সময় উদ্ধার করা হয়। এ সময় মো. রুবেল নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাহার মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহরের রামপুরস্থ শাহীন একাডেমি এলাকায় অস্ত্র বিক্রির জন্য সে দরকষাকষি করঠে। এসময় পুলিশ তাকে অস্ত্রসহ গ্রেফতার করে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights