দক্ষিণখানে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক

রাজধানীর দক্ষিণখান চেয়ারম্যান বাড়ি এলাকায় আফিল মিয়া (৬০) এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি দক্ষিণখান কাঁচাবাজার কেন্দ্রিক সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার দুপুরে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার (১৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আফিল মিয়া সিকিউরিট গার্ডের ডিউটি করার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার সময় দক্ষিণখান বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ি নামক স্থানে চেয়ারে বসা অবস্থায় আফিল মিয়ার শরীর থেকে রক্ত ঝরতে দেখে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights