দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী নিহত

মাদারীপুর প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. সিরাজ বেপারী (৪৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসি নাম এলাকায়।

নিহত ব্যক্তি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের ছাদের বেপারীর ছেলে। নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকায় অবস্থারত বোরহান মাতুব্বর নামে এক বাংলাদেশী। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জেনেছি দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীরা সিরাজ বেপারী কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। সাথে সাথেই গুলি করে হত্যা করা হয় সিরাজকে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসি নামক স্থানে এক চিকিৎসকের কাছে যান সিরাজ বেপারী। ডাক্তার দেখানোর পরে নিজ বাসায় ফেরার পথে দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ওই সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে চারটি গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান সিরাজ বেপারী। পরে বোরহান মাতুব্বর নামে এক বাংলাদেশী গিয়ে তার লাশ উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ দক্ষিণ আফ্রিকার পূর্ব তলাংগা নামক হাসপাতালের হিমাগারে রাখা আছে।
এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ জানান, নিহতের মরদেহ দেশে আনতে যদি কোনো ধরনের সহযোগিতা দরকার হয় তাহলে সব ধরনের সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights