দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলছেন না তাসকিন

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে, ভারতের বিপক্ষেও খেলেননি তাসকিন।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কাঁধের পুরনো চোটে পড়েন তিনি। অবশ্য সেটাকে পাত্তা দেননি খুব একটা। হালকা সমস্যা নিয়েও খেলে যাচ্ছিলেন। কিন্তু সমস্যা বাড়ায় ভারতের বিপক্ষে আর খেলতে পারেননি। আশা করা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন এই পেসার। শেষ পর্যন্ত টাইগার অধিনায়ক নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার না খেলার বিষয়টি।
উল্লেখ্য, এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের পঞ্চম ম্যাচ খেলার জন্য মাঠে নামবেন টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights