দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঈদের প্রধান জামাত ষাটগুম্বুজ মসজিদে অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ষাটগুম্বুজ মসজিদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এবারও ষাটগুম্বুজ মসজিদে ৩টি জামাতে প্রায় অর্ধলাখ দেশি-বিদেশী ধর্মপ্রাণ মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। চারস্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় প্রথম জামায়তে ইমামতি করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শেখ।

ষাটগুম্বুজ মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামায়াতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা দেশি-বিদেশী ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন। সকাল ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৮টায় তৃতীয় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ষাটগুম্বুজ মসজিদে।

হযরত খানজাহানের (রহ:) অমর সৃষ্টি সাড়ে ৬০০ বছর পূর্বে নির্মিত ষাটগুম্বুজ মসজিদে এবারের তিনটি ঈদের জামাতে মসজিদের ভিতর ছাড়াও বাইরের দু’টি প্যান্ডেলে প্রায় অর্ধলাখ দেশি-বিদেশী ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি-অগ্রগতি কামানা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অন্যের সাথে কোলাকুলি করেন।
এদিকে খানজাহান (রহ:) মাজার শরীফে সকাল ৮টায় ঈদের জামাতে ইমামতি করবেন খানজাহান (রহ:) মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ খালিদ আহমাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights