দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা

অনলাইন ডেস্ক
ফরিদপুর জেলার বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে দলটি।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেন খান (মিঠু) ও সদস্যসচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের অধীন বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্যের প্রমাণ পাওয়ায় তাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেন খান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights