দস্যুতা ও ডাকাতি মামলায় ৫ জন কে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ
গাজীপুর প্রতিনিধিঃ মাওঃ নেছার আহমদ এম এ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, কাশিমপুর মেট্রো থানা এলাকায় , ২৭ শে মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কাশিমপুর থানায় চলমান ডাকাতি ও দস্যুতার মামলায় কোনাবাড়ি বেস্টুল এরিয়া থেকে কাশিমপুর থানা পুলিশ ৫ জন ডাকাত দলের সদস্য গ্রেপ্তার করেছে ।
এই ঘটনা নিশ্চিত করেছেন , কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান তিনি জানিয়েছেন,
শাকিল আহমেদ (১৮) জিসান খান (২১) সাজিত আহমেদ (২৪) ডাকাতি ও দুইজন সিয়াম হোসেন(২৩) মাহাফুজ রানা (২৩)দস্যুতা মামলায় আটক করেছে। তাদের বিরুদ্ধে এর আগেও কাশিমপুর থানায় একাধিক মামলা রয়েছে । তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা প্রমাণ পাওয়া যায়। আজ সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।
