দাউ দাউ করে জ্বলছে গাড়ি, ভেতর থেকে চালককে টেনে বের করল পুলিশ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

রাস্তার পাশে দাউ দাউ করে জ্বলছে একটি গাড়ি। ভেতরে ছিল চালক। তবে তাকে জীবিত উদ্ধার করেছেন এক পুলিশ সদস্য। জ্বলন্ত ওই গাড়ি থেকে আহত চালককে কোনোভাবে টেনে বের করেন তিনি। এর মাধ্যমে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান ওই চালক। এমন দুঃসাহসিকতার পরিচয় দেওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম সার্জেন্ট মুর।

গত ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহামা অঙ্গরাজ্যের মাদিলে এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে মাদিল পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টায় একটি গাড়ি দুর্ঘটনার খবর পান সার্জেন্ট মুর এবং তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বনের পাশে একটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। তখন তিনি একটি অগ্নিনির্বাপক নিয়ে দৌড়ে গাড়িটির কাছে যান। তিনি দেখতে পান গাড়ির ভেতর তখনো চালক ছিলেন, সঙ্গে সঙ্গে সেই আগুন নেভানোর চেষ্টা করেন তিনি।
পুলিশ আরও জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে চালককে টেনে বের করেন তিনি এবং ওই চালককে আগুন থেকে দূরে সরিয়ে আনেন। পরবর্তীতে ওই আগুনে গাড়িটি ভষ্মিভূত হয়ে যায়। সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights