দায়িত্বে অবহেলার অভিযোগে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত মো. মিজানুর রহমান ডিএনসিসি আওতাধীন অঞ্চল–০৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। ডিএনসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ, সংস্কার কাজ পরিদর্শন করেন।পরিদর্শনকালে কাজের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং অন্যান্য ত্রুটি দেখতে পান। এ ঘটনায় তিনি এবং স্থানীয় জনগণ অসন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর আওতাধীন অঞ্চল–৫ এর মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ, সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯-এর বিধি ৪৯(ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights