দারুসসালামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিনিধি

রাজধানীর দারুসসালামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহ আলম (৩৫) নামে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।

তিনি দারুসসালাম ১০ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সভাপতি প্রার্থী ছিলেন।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে দারুসসালাম থানাধীন মিরপুর-১ নম্বর থেকে নিজ বাসায় যাওয়ার পথে মাজার রোডে সন্ত্রাসীরা তার উপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২ টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা রয়েছে।

মৃত শাহ আলম সাভার ভাগুতা মাগনাকান্দার স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর ছেলে। বর্তমানে দারুস সালাম থানাধীন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights