দিনাজপুরের বিরলে নৈশ্য প্রহরীকে জবাই করে হত্যা
আব্দুস সালাম,দিনাজপু প্রতিনিধি : দিনাজপুরের বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়ন
পরিষদের উত্তর রাজারামপুর গ্রামের মৃত বিশ্ব চন্দ্র রায়ের পুত্র শ্রী জোনাকু চন্দ্র রায় (৬৫) নামের
একজন খুন হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পেশায় আজিমপুর উচ্চ বিদ্যালয়ের নৈশ্য
প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনা সূত্রে জানা যায় যে শুক্রবার ২৮শে জুলাই সকালে
আজিমপুর উচ্চ বিদ্যালয়ের জোনাকু চন্দ্র রায় (৬৫) নামে এক নৈশ্য প্রহরীকে জবাই করে হত্যা
করেছে দুর্বৃত্তরা। বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু
ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত
ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিন্নাহ, সদর সার্কেল সদর দিনাজপুর, বিরল ১২ নং
রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুকুল চন্দ্র
সরকার, ১২ নং রাজারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নাজিম,আনসার আলীসহ
আরো অনেকে। পরবর্তীতে বিরল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এলাকাবাসী ও
তার আত্মীয়-স্বজনরা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
