দিনাজপুরে আগুনে পুড়লো পাঁচ দোকান

দিনাজপুর প্রতিনিধি:

বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে দিনাজপুরের বিরামপুরে গভীর রাতে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের নট কুমারী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিরামপুর ফায়ার সার্ভিসের লিডার হিসি কান্ত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের লিডার হিসি কান্ত রায় বলেন, শুক্রবার গভীর রাতে খানপুর এলাকায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে কয়েকটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে প্রায় ঘণ্টা খানেক অভিযানের পর আগুন নিয়ন্ত্রণে আসে। পাঁচটি দোকানের মধ্যে একটি পেট্রোলের দোকান থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। এতে দোকানগুলোর কয়েক লাখ টাকার ক্ষতি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights