দিনাজপুরে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ার পর দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় নওসিন জাহান নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার বেলা ১২টার দিকে এইচএসসির ফল প্রকাশের পর নিজ বাড়িতে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন।

শিক্ষার্থী নওসিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জাহাঙ্গীর আলমের মেয়ে। সে পরিবারের সঙ্গে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থাকতো। নওশিন জাহান দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আত্মহত্যার পূর্বে সে একটি চিরকুট লেখে যায়। নওসিনের বাবা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, তার মেয়ে দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় এবং জিপিএ-৪ পেয়ে পাশ করে। তবে কাঙ্খিত ফল না পাওয়ায় সে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম জানান, আশানুরূপ ফলাফল না হওয়ায় একটি চিরকুট লিখে নওশিন আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights