দিনাজপুরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ইজিবাইক চুরি ও ছিনতাইকরাী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে মূলহোতা সজীব আলী বাবুকে আটকের পর বিরল উপজেলা থেকে ৫টি চুরি হওয়া অটো উদ্ধার হয়। এসময় আটক হয় চোরাই ইজিবাইক ক্রেতা মাসুদ আলম।

আটক সজীব আলী বাবু দিনাজপুর পৌর শহরের নিউটাউন এলাকার মৃত জুলফিকার আলীর ছেলে। এর আগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ইজিবাইক চুরির ঘটনার আভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights