দিনাজপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতি অভিযান সমাপ্ত
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে দুই দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার দাওয়াতি অভিযান শনিবার (২৮ ডিসেম্বর) সমাপ্ত হয়েছে। অভিযানের শেষ দিন বিকেল সাড়ে ৩টায় শহর জামায়াতের আমীর মোঃ সিরাজুল সালেহীন ও সেক্রেটারি মোঃ কামরুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি দল আহলে হাদিস জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি বাহাদুর বাজার, লিলির মো— ও জেল রোড হয়ে মডার্ণ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে বক্তৃতা দেন শহর জামায়াতের আমীর মোঃ সিরাজুল সালেহীন, সেক্রেটারি মোঃ কামরুল ইসলাম রাসেল, জেলা ওলামা বিভাগের সহÑসভাপতি মাওলানা মুজিবুর রহমান এবং কমর্পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ মাইনুল আলম।
বক্তারা দাবি করেন, জামায়াতে ইসলামী একটি নিপী—িত দল, যা দীর্ঘ ১৭ বছর মানুষের কাছে পৌঁছানোর সুযোগ থেকে বঞ্চিত ছিল। তারা বলেন, ইসলামী আইন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য দূর করে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। বক্তারা সকল ধর্মÑবর্ণের মানুষকে একত্রিত হয়ে শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গ—ার আহ¡ান জানান।
এর আগে দাওয়াতি অভিযানের সময় তারা বিভিন্ন দোকানদার ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং জামায়াতে ইসলামের পরিচিতি সম্বলিত লিফলেট বিতরণ করেন। সমাবেশে বক্তারা আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ ও সুখী রাষ্ট্রে পরিণত করতে যুব সমাজসহ সকল শ্রেণিÑপেশার মানুষকে একত্রিত হওয়ার আহ¡ান জানান।
