দিনাজপুরে তরুণীর আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শহরের একটি ছাত্রীনিবাস থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনাল এলাকার একটি ছাত্রীনিবাসের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত লিপি রায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলাঘাট এলাকার রাজ কুমারের মেয়ে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। চাকরির প্রস্তুতির জন্য তিনি এক বছর ধরে দিনাজপুরের ছাত্রীনিবাসে থাকতেন।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের মির্জাপুরে এক ছাত্রীনিবাসে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় তার কক্ষের কয়েকজন। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার আগে মেয়েটি একটি ডায়েরিতে সুইসাইড লেটার লিখে গেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights