দিনাজপুরে দাখিল পরীক্ষায় পাসকৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা
মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সুদর উপজেলার ৪নং শেখফুরা ইউনিয়নের দিঘন দ্বিমুখী দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষায় শতভাগ পাসকৃত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (৯ জুন-২০২৪) সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মুনির উদ্দীন আহাম্মেদ। দিঘন দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মো. মজিবর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. শাহজাহান আলী, কারী মো. ওয়াজ উদ্দীন, মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. আব্দুল মালেক, সহকারী শিক্ষক মাওলানা মো. আব্দুল আজিজ, মো. আবুল কালাম আহম্মদ, মো. আব্দুল জলিল, মো. ইউসুফ আলী, এবতেদায়ি প্রধান শিক্ষক মাওলানা মো. রফিকুল ইসলাম, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মুহাম্মদ ফরিদ উদ্দীনসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর সদরের ৪নং শেখফুরা ইউনিয়নে ২০২৪ সালে দিঘন দাখিল মাদ্রাসা হতে ১৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সদর উপজেলায় ৩৪টি মাদ্রাসা ও ৭১টি বিদ্যালয়ের মধ্যে দিঘন দাখিল মাদ্রাসা ও দিনাজপুর (বিকেএসপি) এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
