দিনাজপুরে দেয়াল লিখন মুছে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর শহরের পলিটেকনিক ইন্সটিটিউট মোড় থেকে লিলির মোড়-মডার্ন মোড় পর্যন্ত এলাকার রাস্তার পাশে দেয়ালে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ থেকে লেখা বিভিন্ন শ্লোগান মুছে ফেলতে শুরু করেছেন। এখন এসব মুছে আঁকা শুরু হয়েছে গ্রাাফিতি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনের সময় তারাই লিখেছিল এসব শ্লোগান, এখন মুছে দিচ্ছেন। তাদের দাবি পূরণ হয়েছে। তাই এসব লেখার এখন আর প্রয়োজন নেই। পলিটেকনিক ইন্সটিটিউট মোড় থেকে লিলির মোড়-মডার্ন মোড় পর্যন্ত এলাকার দেয়াল লিখন মুছে সেখানে আঁকা শুরু হয়েছে গ্রাাফিতি।

বৃহস্পতিবার দিনাজপুরের পলিটেকনিক ইন্সটিটিউট মোড় থেকে লিলির মোড় ছাড়াও বিভিন্ন এলাকায় দেখা গেছে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড।
পলিটেকনিক ইন্সটিটিউট মোড় থেকে লিলির মোড় পর্যন্ত রাস্তা, দেয়ালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়ির গেটে তারা বিভিন্ন রংয়ের লেখা মুছে ফেলে আঁকছেন গ্রাাফিতি। যাতে স্থান পাচ্ছে আন্দোলনের বিভিন্ন চিত্র। সাধারণ মানুষও তাদেরকে এসব কাজকে উৎসাহিত করছেন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগে শিক্ষার্থী নুসরাত জাহান নিসা বলেন, দেয়াল লিখন মুছে পুরো দেয়ালজুড়ে আন্দোলনে আমাদের গৌরবের বিভিন্ন বিষয় নিয়ে দেয়ালচিত্র আঁকব। এছাড়া দাবি পূরণ হয়েছে, এগুলো এখন দৃষ্টিকটু দেখায়। তাই আমরাই লিখেছি, আমরাই মুছে ফেলছি। আবার সেগুলো মুছে রং তুলি দিয়ে সাজিয়ে তুলছি। যাতে করে দেখতে সুন্দর লাগেও। আবার আমাদের গৌরবময় স্মৃতিগুলো ফুটে ওঠে।

দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের মাশরাফি বলেন, আন্দোলন চলার সময় এসব লিখেছিলাম। এগুলো আর প্রয়োজন নেই, তাই নিজ দায়িত্বে এসব লেখা মুছে পরিষ্কারের কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights