দিনাজপুরে মদ ও ফেনসিডিল উদ্ধার, আটক ১

দিনাজপুর প্রতিনিধি:

মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ ও ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার পৃথক দুটি অভিযানে সকালে দিনাজপুর সদরের কুতুইর এলাকা থেকে ১০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি দুরুল হুদাকে এবং দুপুরে সদরের আইহাই এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। পলাতক মাদক কারবারি আনোয়ার হোসেনসহ পৃথক দুটি অভিযানে কোতয়ালী থানায় মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর বলেন, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সদরের কমলপুর ইউনিয়নের কুতুইর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারির বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় আটক করা দুরুল হুদাকে। অপরদিকে রবিবার দুপুরে আরেক অভিযানে কমলপুর ইউনিয়নে আইহাই গ্রামে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ট্রাঙ্কে লুকিয়ে রাখা ১৫০ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। তবে ডিএনসির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফেয়ারডিল মাদক কারবারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights