দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন

হবিগঞ্জের বড়ঝুম গ্রামে বেআইনী শালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজনে মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, ঈদগাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল রহমান, মহিলা পরিষদের সহ-সভাপতি মিনতি ঘোষ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য রুকসানা বিলকিস, রেহেনা বেগম, কবিজান, ফারহানা, জাগ্রত সমাজ কল্যাণ সংস্থার আফসানা ইমু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights