দিনাজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে কনকনে শীতের সকালে কষ্ট লাঘবে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষগুলোর মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে কম্বল নিয়ে হাজির তরুণ শিক্ষার্থীরা। তবে ব্যতিক্রম হলো দান নয়, নিজেরা কিনে নিচ্ছেন এমন আত্মবিশ্বাস বাড়াতে এসব কম্বল মাত্র ২ টাকার বিনিময়ে দেয়া হয় ওইসব শীতার্ত মানুষদের।
শিক্ষার্থীরা নিজেদের পকেট খরচ বাঁচিয়ে জমানো টাকা দিয়ে অস্বচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং শীতার্তদের মুখে হাসি ফুটাতে গড়ে তুলেছেন “বাস্তবায়ন” নামে স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার শিক্ষার্থীরা শীতের সকালে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অস্বচ্ছল ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে দিচ্ছেন ২ টাকার বিনিময়ে এই শীতবস্ত্র কম্বল। শিক্ষাজীবনে ভালো কিছু শুরু করে মানুষের কষ্ট লাঘবের মধ্য দিয়ে আত্মতৃপ্তির কথা জানান ওইসব শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন “বাস্তবায়ন” সংগঠনের প্রতিষ্ঠাতা মাশুক রহমান প্রান্ত, রাতুল আল মুবতাসিম, শাহারিয়ার বিপ্লব, রিজ্জাতুল আত্বিন রুদ্র প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights