দিনাজপুরে শীতার্তদের মাঝে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
গত এক সপ্তাহ ধরে সন্ধ্যা গড়িয়ে ঘন কুয়াশা, হালকা হিমেল হাওয়া ও দিনভর সূর্যের দেখা না মেলায় দিনাজপুরে জেঁকে বসা শীতে বিপর্যস্থ মানুষ। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন।

এমন পরিস্থিতিতে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে বুধবার সকালে দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের চকরিয়া এলাকায় চকমধু হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের শীতবস্ত্র (কম্বল ও মাপলার) বিতরণ করেছে র‌্যাব-১৩ দিনাজপুর।

এসময় র‌্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খান জানান, অপরাধ দমনের পাশাপাশি মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights