দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা সদর উপজেলার শিশপুর এলাকার আবুল বাসারের ছেলে আব্দুল্লাহ শুভ (২৬)।

জানা যায়, আব্দুল্লাহ শুভর সঙ্গে পার্বতীপুর উপজেলায় ফাতেমা সানিয়ার বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক কলহের জেরে শুভর সঙ্গে তার স্ত্রী ফাতেমা সানিয়ার তালাক হয়ে যায়। তালাকের পরও ২০১৮ সালে ২৯ জানুয়ারি পার্বতীপুর উপজেলায় ফাতেমা সানিয়ার বাসায় যান শুভ। সেখানে ফাতেমা সানিয়ার সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায় শুভ তার সাবেক স্ত্রী ফাতেমা সানিয়াকে ছুরি দিয়ে আঘাত করেন। এসময় বোন মর্জিনা আক্তার ঠেকাতে গেলে মর্জিনাকেও কুপিয়ে গুরুতর আহত করেন শুভ। আহত অবস্থায় ফাতেমা ও মর্জিনাকে পার্বতীপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা শুভকে আটক করে পুলিশে দেন। এ ব্যাপারে সাবেক স্ত্রী ফাতেমা সানিয়া বাদী হয়ে পার্বতীপুর থানায় মামলা করেন।

মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এ রায় দেন। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন এপিপি রনজিৎ বাবু ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট খলিলুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights