দিনাজপুরে ৪ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের শর্ট-সার্কিটের আগুনে চারটি পরিবারের বাড়ী-ঘর পুড়ে ছাই হয়েছে। রবিবার দিবাগত ভোর রাতে ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফুলবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশনের দুটি ইউনিট এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থ মৃত রফিক মিয়ার স্ত্রী বিউটি বেগম বলেন, তারা ঘুমিয়ে থাকতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোন কিছু বোঝার আগেই তারা আগুন দেখে পরিবারের অন্য সদস্যদের নিয়ে কোন রকম ঘর থেকে বেরিয়ে পড়েন। স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে, তারা এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এরই মধ্যে তারসহ (বিউটি বেগমের), বিউটি বেগমের মেয়ে সান্তনা বেগমের ঘর, তাদের প্রতিবেশি মৃত নয়া মিয়ার ছেলে সমবাবু ও সারুক মিয়ার ঘরবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, পোষাক, খাবার ও নগদ টাকা সবই পুড়ে গেছে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্যা আল মামুন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একযোগে অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত এবং মালামাল আগুনের হাত থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights