দিনাজপুরে ৬ ডাকাত গ্রেফতার

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলার খানসামা থানা এলাকায় আন্ত জেলা ডাকাত চক্রের ডাকাত সর্দার মো. আব্দুর রহিম, (পোড়া রহিম), হাকিমপুর পৌর এলাকার মধ্য বাসুদেবপুর এলাকা থেকে সংবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য মো. আলিম হোসেনসহ কোতোয়ালী, ফুলবাড়ি ও চিরিরবন্দর থানার বিভিন্ন স্থান থেকে ছয় জন আন্ত জেলা ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়। ডাকাতি সংগঠনের কাজে ব্যবহৃত মালামাল দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার দিনাজপুর সদর ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের মৃত রিয়াজুদ্দিন এর পুত্র মো. আব্দুর রহিম (পোড়া রহিম) পূর্বের মামলা ৫টি, দিনাজপুর পৌরসভাধীন ৬ নং নিউ টাউন (উপসহর) এলাকার দুলাল মিয়ার পুত্র শামিম (পবন) পূর্বের মামলা ১৪টি, কসবা (পুলহাট) এলাকার মৃত আব্দুস জব্বার এর পুত্র মো. আব্দুস সোহাগ পূর্বের মামলা ১০টি, হাকিমপুর থানার বাসুদেবপুর (মাঠ পাড়া) মৃত ইমান আলী মিস্ত্রির পুত্র মো. আলিম হোসেন পূর্বের মামলা ১টি, চিরিরবন্দর থানার ভাবকি এলাকার মো. আব্দুল আজিজের পুত্র মো. ফরিদুল ইসলাম পূর্বের মামলা ১টি এবং নিমনগর (শেখপুরা) এলাকার মৃত কান্দু মাসুদের পুত্র মো. বকুল হোসেন, মামলা ১টি

গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ রাত আনুমানিক ২ টা ৪০ মিনিট সময় হাকিমপুর থানাধীন বাসুদেবপুর এলাকায় শ্রী গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। উক্ত ডাকাতি ঘটনায় হাকিমপুর থানার মামলা নং ১৩ নং ১৭/০২/২০২৪। ধারা ৩৯৫/৩৯৭ প্যানাল কোর্ট-১৮৬০ রুজু হলে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের নিমিত্তে সমন্বিত পুলিশ সুপার, জনাব শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম) এর দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব আবদুল্লাহ আল মাসুম, এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব শেখ মো. জিন্নাহ আল মামুন এর সমন্বিত পরিকল্পনায় সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) জনাব মো. শরিফুল ইসলামের নেতৃত্বে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক জনাব মো. সোহেল রানা, মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই সাদ্দাম হোসেন, দিনাজপুর কোতোয়ালী থানার, এস আই মো. নূর আলম ও সঙ্গীয় অফিসার ফোর্সের অংশগ্রহণে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে অভিজানিক টিম, টানা অভিযান পরিচালনা করেন। ২২ ফেব্রুয়ারি ২০২৪ গভীর রাতে দিনাজপুর জেলা খানসামা থানা এলাকা থেকে ডাকাত সর্দারসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights