দিনাজপুর জেলা ছাত্রলীগের ৫০০ বৃক্ষের চারা বিতরণ-রোপণ

দিনাজপুর প্রতিনিধি
তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতায় দিনাজপুর জেলা ছাত্রলীগ প্রায় ৫০০গাছ রোপণ ও বিতরণ করেছে।

রবিবার বিকালে সদর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বৃক্ষরোপণ করেন জেলা ছাত্রলীগ নেতা মুর্শেল হক চৌধুরী রক্তিম।

এসময় পথচারী ও স্থানীয় মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকালে তীব্র তাপদাহে বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসাদ সাইফ রোহান,পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন, আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মির্জা আল ফায়েদ রাদেন, যুগ্ম আহ্বায়ক অভি রায় চৌধুরী, ছাত্রলীগ নেতা সাব্বির কাদ্দাদিসহ পৌর ও ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights