দিনের শুরুতেই পাকিস্তান শিবিরে রানার আঘাত
অনলাইন ডেস্ক
মিরপুর টেস্টে পাকিস্তানকে শুরুতেই চাপে ফেলেছে বাংলাদেশ। ইনিংসের ১১তম ওভারে নাহিদ রানার গতিময় বলে গালিতে অসাধারণ ক্যাচ নিয়ে পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ ফজলকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
ওভারের দ্বিতীয় বলে ব্যাটের কানায় লেগে বল দ্রুত গতিতে গালির দিকে গেলে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন মিরাজ। ৬ রান করে সাজঘরে ফেরেন ফজল।
এই উইকেটের পর তিন নম্বরে ব্যাট করতে নামেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। অন্য প্রান্তে ১৭ রানে অপরাজিত আছেন আজান।
